শিবপুরে নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
১২ মার্চ ২০২৫, ১১:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে নিখোঁজের ছয় দিন পর সোহেল রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ভূরবুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সোহেল রানা (২৫) শিবপুর উপজেলার জগৎপুরের ছেদু মিয়ার ছেলে। পেশায় তিনি একজন রিকশাচালক।
নিহতের মা কোহিনুর বেগম জানান, তার ছেলে সোহেল রানা গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার শেষ করে রিকশা নিয়ে বের হয়। পরে ভূরবুড়িয়া এলাকার একটি সেতু সংলগ্ন স্থানে তার রিকশাটি পাওয়া গেলেও সোহেলের কোনো খোঁজ মেলেনি। ছয় দিন পর বুধবার পুলিশ ফোন করে মরদেহ উদ্ধারের খবর জানায়।
তিনি বলেন, "আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কে বা কারা তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখেছে, তা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।"
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, "স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।"
তিনি আরও জানান, "দেহ অর্ধগলিত থাকায় গায়ে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি।"
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

এই বিভাগের আরও