শিবপুরে অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৭ মে ২০২৫, ০৯:৪৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম


শিবপুরে অজ্ঞাত মরদেহ উদ্ধার

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের লেবুরটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্নও দেখা যায়নি।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



এই বিভাগের আরও