নরসিংদী-৩ (শিবপুর): নৌকার পোস্টার ছিড়লে কষ্ট পান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী
২০ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৭ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী-৩ (শিবপুর) আসনে এখনও প্রতিদ্বন্দ্বিতায় অটল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা। বুধবার (১৯ ডিসেম্বর) তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে জয়নগরে উঠাক বৈঠক করে তার সিংহ প্রতিকে ভোট চেয়েছেন।
এসময় তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে তার সিংহ প্রতীকের পোস্টার ছিলে ফেলা হচ্ছে বলে অভিযোগ করে তার বক্তব্যে বলেন, নৌকা প্রতিকের প্রার্থী জহিরুল হক মোহন নিজেও আমার সিংহ প্রতিকের পোস্টার ছিড়েছেন। পোস্টার ছেড়া, ক্যাম্প ভাংচুরসহ নানা ধরণের হয়রানী, উস্কানি তারা দিয়ে যাচ্ছে। আমার কর্মী সমর্থকরা প্রতিদিন আমাকে এসব হয়রানীর খবর দিচ্ছেন। কিন্তু আমি বলেছি আপনারা তাদের সঙ্গে উশৃঙ্খল হবেন না। আমার পোস্টার যতই ছিড়বে ততই পুণরায় লাগাবেন। আপনারা যারা আমার লোক কেউ নৌকার পোস্টার ছিড়তে যাবেন না। নৌকার পোস্টার ছিড়লে আমি কষ্ট পাই, ব্যথিত হই, কেননা আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

তিনি আরও বলেন, আমাকে মনোনয়ন দেয়া হচ্ছে মিডিয়ায় আসা এমন খবরে শিবপুরবাসী খুশি হয়েছিলেন। কিন্তু আমাকে মনোনয়ন দেয়া হয়নি। এতে নেতাকর্মীরা হতাশ হয়েছেন। আমি আর নির্বাচন করবো না বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু শিবপুরের তৃণমূলের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনুরোধে সিংহ প্রতিকে স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছি। ৩০ ডিসেম্বর ইনশাল্লাহ বিজয়ী হবো।
জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জয়নগর চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূইয়া, সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা নাসিম আহমেদ হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হাসিবুল আলম বুলু, জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসনে, সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা