শিবপুরে নদী ও খাল থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করলো পুলিশ
২৯ মে ২০২০, ০৩:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
শেখ মানিক:
জৈষ্ঠ্য-আষাঢ় মাস মাছের প্রজনন কাল। কিন্তু এর আগেই নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন নদী-নালা, খাল-বিলে আড়াআড়িভাবে বাঁশের বানা বা জাল ব্যবহার করে অবৈধভাবে বাঁধ দিয়ে চলছে মা মাছ নিধন। শিবপুরের মৎস্য ভান্ডার বলে খ্যাত চিনাদীবিলসহ নদী নালা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির অনেক মাছ। দেশীয় মাছ রক্ষায় অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান করছে শিবপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৯ মে ) সকালে উপজেলার চিনাদী বিলের সাথে সংযোগ খাল থেকে প্রায় ১৫/২০ টি বাঁধ উচ্ছেদ করেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজ আহমেদ, স্থানীয় ইউপি সদস্য মামুন ও শিবপুর প্রেসক্লাবের সদস্য শেখ মানিক।
নদী নালা খাল বিল থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করায় এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছে ওসি মোল্লা আজিজুর রহমানকে।
শিবপুর উপজেলার খাল-বিল নদী-নালায় যারা অবৈধভাবে বাঁধ দিয়ে মা মাছ নিধন করছেন তারা তাদের নিজ উদ্যোগে বাঁধগুলো সরিয়ে ফেলার জন্য আহ্বান জানান ওসি। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা