শিবপুরে হিন্দু মহাজোটের উদ্যোগে বৃক্ষরোপন
০৩ জুলাই ২০২০, ১০:২১ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম
শেখ মানিক:
মুজিববর্ষ উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১১ টায় শিবপুর শহীদ মিনার প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৃক্ষ রোপণ করেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান। শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সুব্রত কুমার দাস।
শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রাজন রায় এর সার্বিক পরিচালনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, নরসিংদী জেলা হিন্দু মহাজোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অপু সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের আহবায়ক কিশোর কুমার বর্মণ, শিবপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার অন্যতম হিন্দু নেতা সুশান্ত বর্মন, শিবপুর হিন্দু কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক প্রিতম দাস রনি, শিবপুর পৌরসভা হিন্দু মহাজোট সভাপতি বিপ্লব চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বর্মনসহ বিভিন্ন ইউনিয়ন হিন্দু মহাজোটের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র মহাজোট ও যুব মহাজোটের নেতৃবৃন্দ এবং শিবপুর প্রেসক্লাবের আহ্বায়ক আলম খান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছপালা থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। শুধু অক্সিজেন নয় প্রয়োজনীয় জ্বালানি, ঘর করার কাঠ এবং ফলমূল আমরা গাছ থেকে পেয়ে থাকি। বৃক্ষরোপণের উপকারিতা ব্যাপক।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি