শিবপুরে জামে মসজিদ এর উদ্বোধন করলেন মনজুর এলাহী
২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দী (ভিটিপাড়া) গ্রামে বাইতুস সুজুদ জামে মসজিদ নামে একটি নতুন মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উক্ত মসজিদ উদ্বোধন করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিগত সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী জেলা বিএনপির সহ সভাপতি ও নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান মনজুর এলাহী।
তিনি এলাকাবাসীকে নিয়ে নতুন এই মসজিদটির উদ্বোধন শেষে জুমআর নামাজ আদায় করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক আব্দুল মোতালিব মিয়া, স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন, কামাল মোল্লা, আল আমিন রহমান, হানিফ মাহমুদ, আতিকুল, জামাল প্রমুখ।
জুমআ নামাজ আদায় পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মনজুর এলাহী বলেন, ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত হল হালাল উপার্জন। ফলে আমাদেরকে সুদ, ঘুষ, দূর্নীতি এসব হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। শিরিকমুক্ত থাকতে হবে। আল্লাহর সাথে কাওকে শরীক করা যাবে না। হালাল উপার্জনের মাধ্যমে জীবনযাপন করলে সকল ইবাদত আল্লাহ কবুল করবেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা