তামিমকে গালি দেওয়ায় দর্শক আটক
০১ মার্চ ২০২০, ০৭:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে চলার সময় তামিম ইকবালের দিকে অশোভন ইঙ্গিত করায় আটক করা হয়েছে এক দর্শককে। রোববার (১ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘটেছে এই অপ্রীতিকর ঘটনা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসের মাঝপথে ঘটে এই ঘটনা। আউট হয়ে ড্রেসিং রুমে ফেরা তামিম ইকবালকে আঙুল দেখিয়ে গালাগালি করেন এক দর্শক। হামিদুর রহমান (৩২) নামের সেই দর্শকের ইঙ্গিতে রাগান্বিত হয়ে যান বাঁহাতি ওপেনারও। ড্রেসিং রুম থেকে বেরিয়ে প্রতিক্রিয়াও দেখান তিনি। পরে অশোভন আচরণ করা ওই দর্শককে আটক করে নিয়ে গেছে বিসিবির নিরাপত্তা দল।
বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান হোসেইন জানান, তামিমকে বাজে ইঙ্গিত ও তার প্রতি বাজে ভাষা ব্যবহার করা ওই দর্শককে আটক করা হয়েছে। বিসিবির নিরাপত্তা আইন মেনে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে লিটন দাসের সেঞ্চুরিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩২১ রান করেছে বাংলাদেশ, যা দলটির বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা