মুশফিকের ডাবল সেঞ্চুরি করা ব্যাটের দাম উঠেছে ৪০ লাখ
১২ মে ২০২০, ০৬:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
স্পোর্টস ডেস্ক:
করোনা দুর্গতদের সাহায্যার্থে দেশকে প্রথম ডাবল সেঞ্চুরি এনে দেওয়া ঐতিহাসিক ব্যাটটি নিলামে তুলেছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। নিলাম শেষ হতে এখনো দুই দিন বাকি। এর মধ্যেই সাকিব আল হাসানের ব্যাটকে টেক্কা দিচ্ছেন মুশি। সাকিবের বিশ্বকাপ খেলা ব্যাট যেখানে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছিল, সেখানে মুশফিকের ব্যাট ইতিমধ্যেই দ্বিগুণ দামের অফার পেয়ে গেছে। এভাবে চলতে থাকলে ঐতিহাসিক ব্যাটটির দাম অর্ধকোটি পেরিয়ে যেতে পারে।
এই 'এস এস' ব্যাটটি দিয়েই ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন বর্তমানে তিন ডাবলের মালিক মুশফিক। এই ঐতিহাসিক ব্যাটটি এতদিন যত্ন করে রেখে দিয়েছিলেন। যা নিলামে তুলেছেন করোনা দূর্গতদের জন্য। নিলামে ব্যাটের ভিত্তি মূল্য ছিল ৬ লাখ টাকা। নিলামের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৫২ বার মুশফিকের ব্যাটের দাম হাঁকা হয়েছে। মুশফিকের ভেরিফায়েড পেইজ থেকেও এই ব্যাটের সর্বশেষ নিলামের অবস্থা দেখতে পারছেন ভক্তরা।
তবে নিলাম প্রতিষ্ঠান এখনই এতটা আনন্দিত হচ্ছে না। কারণ অনেক ভুয়া ব্যক্তিও এসে অযথা দাম হাঁকাচ্ছেন। একইসঙ্গে নিলাম হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভস, মোসাদ্দেক হোসেন, নাঈম শেখের ব্যাট, মাশরাফি বিন মুর্তজার সাক্ষর করা ক্যাপ এবং ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলের সব ক্রিকেটারদের সাক্ষর করা একটি ব্যাট। মাশরাফির ক্যাপের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। এ পর্যন্ত দাম উঠেছে ১ লাখ ৪০ হাজার টাকা।
বিভাগ : খেলা
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার