ক্রিকেট খেলার জন্যই আশরাফুলের জন্ম: মাশরাফি
২৮ মে ২০২০, ০৪:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
স্পোর্টস ডেস্ক:
দেশের ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা মাশরাফি এবং আশরাফুলের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরু একই সময়ে। দুজনই তাই খুব ভালো বন্ধু। একে অপরকে তারা চেনেন খুব ভালোভাবেই। বুধবার (২৭ মে) ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’ এ লাইভ আড্ডায় যুক্ত ছিলেন মাশরাফি। সেখানে সঞ্চালক সাংবাদিক নোমান মোহাম্মদ স্লগ ওভার পর্বে মাশরাফীর কাছে ২৫টি প্রশ্ন রাখেন। যার একটি প্রশ্ন ছিল এমন- ‘আমি পাঁচ জন ক্রিকেটারের নাম বলব, আপনি বলবেন তারা ক্রিকেটার না হলে তাদের অন্য ক্যারিয়ার কী হতে পারত?
জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, মোহাম্মদ আশরাফুলের জন্মই হয়েছিল ক্রিকেট খেলার জন্য। ক্রিকেটের বাইরে অন্য কিছু হতে পারতেন আশরাফুল, এমন কিছু খুঁজে পান না মাশরাফি।
তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আশরাফুল এই পাঁচ ক্রিকেটার সম্পর্কে জানতে চাওয়া হয়। আশরাফুল প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে মাশরাফি বলেন, ‘আশরাফুল আমার কাছে মনে হয়, হি ওয়াজ বর্ন টু প্লে ক্রিকেট। যদি না হতো, আমার ধারণা সে খুব ভালো মানুষ হতো।
সাকিব প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, পরিবারের খুব কড়া কর্তা হতো। তাসকিন আহমেদ সম্পর্কে তার উত্তর- নায়ক। লিটন সম্পর্কে বলেন, আমার ধারণা বাসার ভেতরে সব থেকে কম কথা বলে কে? মানে ওকে খুঁজে বের করতে হতো, ও কোথায় আছে। তামিমকে নিয়ে মাশরাফি মজা করে বলেন, চাপাবাজ হতে পারত।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা