‘চ্যাম্পিয়ন ফর পিস’ পুরস্কার জিতলেন লিওনেল মেসি
১৯ ডিসেম্বর ২০২০, ১০:০৭ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
স্পোর্টস ডেস্ক:
বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি তার ব্যক্তিগত অর্জনের হিসাবটা সমৃদ্ধই করে চলেছেন। আর্জেন্টাইন এই সুপারস্টার এবার জিতেছেন ২০২০ সালের ‘চ্যাম্পিয়ন ফর পিস অ্যাওয়ার্ড’। মাঠের বাইরে দাতব্যকাজে সম্পৃক্ততার কারণে শুক্রবার বার্সা অধিনায়ককে এই পুরস্কারে ভূষিত করা হয়।
বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবতার কল্যাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন মেসি। করোনাকালে বার্সেলোনা ও নিজ দেশ আর্জেন্টিনার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসা সামগ্রীসহ এখাতে অন্যান্য জিনিসপত্র কিনতে ব্যয় করেছেন মিলিয়ন ইউরো।
এছাড়া নিজের প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশন’ এর মাধ্যমে সিরিয়া ও আফ্রিকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষাসামগ্রী সরবরাহ করে তাদের সুশিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। সেসব মানবিক কার্যক্রমেরই স্বীকৃতি দিল ‘পিস অ্যান্ড স্পোর্ট’ নামের একটি সংগঠন।
পুরস্কার হাতে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, আমার সামাজিক কর্মকাণ্ডের জন্য ২০২০ সালের চ্যাম্পিয়ন ফর পিস অ্যাওয়ার্ড পাওয়ায় আমি সম্মানিত বোধ করছি। দারুণ এই স্বীকৃতির জন্য পিস অ্যান্ড স্পোর্টকে ধন্যবাদ।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা