চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘জব্বারের বলীখেলা’ স্থগিত
০৫ এপ্রিল ২০২০, ০৯:৫২ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
স্পোর্টস ডেস্ক:
বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘জব্বারের বলীখেলা’, এবার যার ১১১তম আসর বসার কথা ছিল। বিখ্যাত এই কুস্তি প্রতিযোগিতা প্রতি বছরের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘির মাঠে আয়োজন হয়ে আসছে। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) থাবায় ১১০ বছরের ঐতিহ্য ভেঙে এবারই প্রথম স্থগিত করা হলো এই খেলা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলা। রোববার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা কমিটির নেতৃবৃন্দ।
ওই কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন জানান, স্বাধীনতা যুদ্ধেও জব্বারের বলীখেলা বন্ধ ছিল না। সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছিল। প্রতি বছর ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি মাঠে এ বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার সেটি ২৫ এপ্রিল অনুষ্ঠানের কথা ছিল। মাহে রমজানের কারণে ছোট পরিসরে করার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বলীখেলা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলাসহ সব অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি আমরা।
তিনি বলেন, কুস্তি এই অঞ্চলের অত্যন্ত প্রাচীন সংস্কৃতির উপকরণ। মধ্যযুগে সেনাবাহিনীতে যারা চাকরি নিত তাদের শারীরিক সামর্থ্য বৃদ্ধির জন্য তারা কুস্তি করতেন। সেখান থেকেই এর শুরু। ১৯০৯ সালে প্রথম এই প্রতিযোগিতার প্রবর্তন করেন চট্টগ্রামের জমিদার আবদুল জব্বার সওদাগর। তিনি স্থানীয় প্রভাবশালী ও একজন ধনী ব্যক্তি ছিলেন। তখন ব্রিটিশবিরোধী আন্দোলন চলছিল। সেসময় তরুণ প্রজন্মকে শারীরিকভাবে সমর্থ করার ধারণা থেকে এই প্রতিযোগিতা প্রথম চালু করেন জব্বার সওদাগর।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%