অবশেষে রেসলিং চ্যাম্পিয়নের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান
১২ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৯ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম
স্পোর্টস ডেস্ক:
বিক্ষোভের মাঝে একজন সিকিউরিটি গার্ডকে হত্যার দায়ে ২৭ বছর বয়সী রেসলিং চ্যাম্পিয়ন নাভিদ আফকারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে দেশটির আদালত। সব অনুরোধ, প্রতিবাদ অগ্রাহ্য করে এ রেসলারের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। নাভিদের হাতে নিহত সেই নিরাপত্তাকর্মীর নাম ছিল হাসান তার্কমান। এই দণ্ড কার্যকরের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন।
ইরানে ২০১৮ সালে সরকার বিরোধী প্রতিবাদের সময় একজন নিরাপত্তাকর্মীকে হত্যার অভিযোগ ছিল নাভিদের বিরুদ্ধে। দেশের অর্থনৈতিক দুরাবস্থা এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। নাভিদকে সহযোগিতার করার জন্য তার দুই ভাইকেও কারাদণ্ড দেয়া হয়।
নাভিদের মৃত্যুদণ্ড আটকাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি নেতাদের কাছে অনুরোধ জানিয়ে লিখেছিলেন, আপনারা যদি কুস্তিগীর নাভিদ আফকারির প্রাণ রক্ষা করেন, তবে আমি তার সবিশেষ প্রশংসা করব। তবে ইরানের সরকার এসব অনুরোধ গ্রাহ্য করেনি।
এই ঘটনার নিন্দা জানিয়ে খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ডাব্লিউপিএর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নাভিদ ছিলেন সেই হাজার হাজার ইরানিদের একজন, যিনি তার দেশের অর্থনৈতিক দুরাবস্থা এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। কিন্তু ইরানের রাষ্ট্রযন্ত্র মানবাধিকারের দাবিতে সোচ্চার হয়ে অহিংস প্রতিবাদে সামিল হওয়া একজন জনপ্রিয় অ্যাথলেটের প্রতি অন্যায় আচরণ করেছে।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%