এনএসসি মিলনায়তনের নামকরণ হচ্ছে শেখ কামালের নামে
১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম
স্পোর্টস ডেস্ক:
অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনে নিজের ছাপ রেখেছিলেন শেখ কামাল। ফুটবল, বাস্কেটবল, হকি খেলতেন। বাজাতেন সেতার। ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাও তার হাত ধরে। বাংলাদেশের ক্রীড়াঙ্গণে অনেক অবদান রাখা শেখ কামালের নামে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মিলনায়তনের নামকরণ করা হচ্ছে।
এনএসসির মিলনায়তনের নাম ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়াম’ করার সিদ্বান্ত হয়েছে মঙ্গলবারের (১৫ সেপ্টেম্বর) কার্যনির্বাহী কমিটির সভায়। সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল স্মরণ করেন খেলোয়াড় ও সংগঠক হিসেবে শেখ কামালের অবদান।
সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শহীদ শেখ কামাল ছিলেন বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, ১৯৭১ এর রণাঙ্গনের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, চির তারুণ্যের প্রতীক, মায়াবী আলোয় ভরা প্রতিভাধর সরল প্রাণের একজন প্রাণোচ্ছ্বল মানুষ। তিনি বেড়ে উঠেছিলেন দেশ প্রেমকে বুকে ধারণ করে। বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল। শেখ কামাল অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন।

তিনি আরও বলেন, শেখ কামাল ছিলেন দেশের তরুণদের উজ্জ্বল প্রতিনিধি। মাত্র ২৬ বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে, দেশ প্রেম থেকে শুরু করে ক্রীড়া, সংস্কৃতি ও সংগঠন পরিচালনার যে প্রতিভা এবং দক্ষতার পরিচয় তিনি রেখে গেছেন, তা শুধু আমাদের দেশের তরুণদের জন্যই নয়, পৃথিবীর যে কোনো দেশের, যে কোনো কালের তরুণ সমাজের অনুসরণীয় ও অনুকরণীয়।
প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া জগতের উন্নয়নের জন্য তিনি প্রতিষ্ঠা করেন "আবাহনী ক্রীড়া চক্র"। ফুটবলের উন্নতির জন্য ১৯৭৩ সালে আবাহনীতে বিদেশি কোচ বিল হার্টসকে নিযুক্ত করেন। শুধু ফুটবল নয়, বাস্কেটবল ও হকিতেও তিনি পারদর্শী ছিলেন। ক্রীড়ার সব শাখাতেই ছিল তার মুন্সিয়ানা ও অসামান্য সংগঠকের ভূমিকা। আর তাই আমরা শহীদ শেখ কামালের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এনএসসি অডিটোরিয়ামের নাম শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়াম করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
সভায় যুব ও ক্রীড়া সচিব মোঃ আকতার হোসেন, তথ্য কমিশনার আবদুল মালেক, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : খেলা
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ