টানা বর্ষণে বিপর্যস্ত ভারতের মুম্বাই, মহারাষ্ট্রে নিহত ৩৮
০৩ জুলাই ২০১৯, ০১:২৫ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ এএম
বিদেশ ডেস্ক:
টানা ষষ্ঠ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের মুম্বাই। টানা বৃষ্টিতে মহারাষ্ট্র রাজ্যজুড়ে নিহতের সংখ্যা পৌঁছেছে ৩৮ জনে। মুম্বাইয়ের রত্নাগিরিতে বাঁধ ভেঙে এখনো নিখোঁজ রয়েছেন ২২ জন।
সংবাদমাধ্যম এই সময় জানায়, মুম্বাইয়ের অধিকাংশ এলাকা এখন জলমগ্ন। বিপর্যস্ত রেল, সড়ক ও বিমান পরিষেবা।
জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেখানে বৃষ্টি থেকে আপাতত নিষ্কৃতি মিলছে না। বুধবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রায় ৪.৬৯ মিটার জলোচ্ছ্বাসেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
সর্বশেষ মুম্বাইয়ের রত্নাগিরির তিওয়ারে বাঁধ ভেঙে দুজন নিহত হয়েছেন বলে খবর মিলেছে। এখনো নিখোঁজ রয়েছেন ২২ জন। ভেসে গেছে বাঁধের পাশের ১২টি বাড়ি।
অন্যদিকে, মালাদে দেয়াল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।
ওয়াশিম জেলায় বন্যার পানিতে ভেসে যায় চার স্কুল ছাত্র। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা গেলেও বাকি ২ জন এখনো নিখোঁজ।
প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বুধবার ১৮টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বন্যার পানিতে সড়কে গাড়ি চলাচলেও বিঘ্ন ঘটছে। রানওয়ে ডুবে যাওয়ায় এখনো সচল হয়নি বিমান পরিষেবা।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা