গবেষকদের পূর্বাভাস: মে মাসে বাংলাদেশ থেকে বিদায় নিবে করোনা
২৭ এপ্রিল ২০২০, ১১:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
আসন্ন মে মাসে বাংলাদেশ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) ৯৭ শতাংশ নির্মূল হবে বলে পূর্বাভাস দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকরা। শুধু তাই নয়, ৩০ মের মধ্যে ৯৯ শতাংশ ও ১৫ জুলাইয়ের মধ্যে শত ভাগ করোনা ভাইরাসই বাংলাদেশ থেকে নির্মূল হবে বলে পূর্বাভাসে জানিয়েছে তারা।
রোববার (২৬ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে বিশ্বব্যাপী করোনা ভাইরাস বিস্তারের ধরন, বৈশিষ্ট্য, মানবদেহে এর প্রভাবসহ বিভিন্ন প্যারামিটার হিসেব করে ১৩১টি দেশে করোনার স্থায়ীত্বকাল বিষয়ক পূর্বাভাস প্রকাশ করে এসইউটিডি। গবেষণাকাজে সাসেপটিবল ইনফেক্টেড রিকাভারড (সার) মডেল ব্যবহার করেছে তারা।
এ মডেলের ওপর ভিত্তি করে চালানো গবেষণা অনুসারে, চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে সারা বিশ্ব থেকে করোনা নির্মূল হবে বলে পূর্বানুমান করা হচ্ছে। এই প্রথম করোনা নির্মূল সংক্রান্ত এ ধরনের পূর্বাভাস এলো। মডেলে দেখা যায়, বিশ্বব্যাপী দিন দিন করোনার প্রকোপ কমে আসছে। বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্য, গবেষণা ও করোনা ভাইরাসের আয়ুষ্কাল বিষয়ক নানান উপাত্তে ভর দিয়ে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
এসইউটিডির পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে আগামী ২২ মের মধ্যে করোনার সংক্রমণ ৯৭ শতাংশ কমে যাবে। ৯৯ শতাংশ কমতে সময় লাগবে ১ জুন পর্যন্ত। পুরোপুরি নির্মূল হতে সময় লাগবে ২৬ জুলাই পর্যন্ত।
এছাড়া সারা বিশ্ব থেকে ৯৭ শতাংশ করোনা লোপ পেতে সময় লাগবে ২৯ মে পর্যন্ত। সম্পূর্ণ লোপ পাবে চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ১১ মের মধ্যে, যুক্তরাজ্যে ১৫ মে, জার্মানিতে ২ মে, ফ্রান্সে ৫ মে, স্পেনে ৩ মে ও ইতালিতে ৭ মের মধ্যে করোনার প্রকোপ ৯৭ শতাংশ কমে যাবে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা