ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
০১ ডিসেম্বর ২০২০, ০৯:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির বর্তমান সরকারের মুখপাত্র মার্কো মিলিচ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত দুই দিন আগে প্লেনকোভিচের স্ত্রী করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর তাদের দুজনকেই আইসোলেশনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। গত সোমবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আন্দ্রেই প্লেনকোভিচ আবারও করোনা টেস্ট করান। পরে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।
মার্কো মিলিচ জানান, করোনা পজিটিভ হলেও প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ শারীরিকভাবে এখনও সুস্থবোধ করছেন। তাই পরবর্তী ফলাফল নেগেটিভ না আসা পর্যন্ত তিনি বাসায় থেকেই প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিলি বেরোসও করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন।
এদিকে দ্বিতীয় ধাপে ইউরোপের অন্যান্য দেশের মতো ক্রোয়েশিয়াতেও করোনার প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৮৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর এ সময়ে করোনায় মারা গেছেন ৭৪ জন। এখন পর্যন্ত ক্রোয়েশিয়াতে মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮ হাজার ৪৪২ জন। আর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭৮৬ জন। সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৫ হাজার ১৯৯ জন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ক্রোয়েশিয়া সরকার ইতোমধ্যে বেশকিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, যা আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
বিভাগ : বিশ্ব
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ