করোনায় ভারতে আবারও শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড
২৮ এপ্রিল ২০২১, ০৩:৩৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) রেকর্ড সংখ্যক মৃত্যু ও সংক্রমণের সাক্ষী হয়েছে ভারত। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন করোনা রোগী। ভারতে করোনার ইতিহাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৮৭ জনে। আর নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে রেকর্ড ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জনের শরীরে। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন।
বুধবার (২৮ এপ্রিল) সকালে কেন্দ্রীয় সরকার প্রচারিত স্বাস্থ্য বুলেটিনের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে যথাক্রমে- মহারাষ্ট্রে ৬৬ হাজার ৩৫৮, উত্তর প্রদেশ ৩২ হাজার ৯২১ জন, কেরালা ৩২ হাজার ৮১৯, কর্নাটক ৩১ হাজার ৮৩০ এবং দিল্লিতে ২৪ হাজার ১৪৯ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় মোট সংক্রমণের ৫২ শতাংশই এই পাঁচটি রাজ্যে। আর সর্বোচ্চ ৮৯৫ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।
ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৮ লাখ ১৭ হাজার ৩৭১ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ১২ শতাংশ। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৯ লাখ ৭৮ হাজার ৭০৯ জন।
গত কয়েকদিনে করোনায় দেশটির বিপর্যস্ত পরিস্থিতি দেখেছে বিশ্ব। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে বেড ও অক্সিজেনের তীব্র সঙ্কট। ভারতের পরিস্থিতিকে 'হৃদয়বিদারকের চেয়েও বেশি কিছু' বলে আখ্যা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়াসুস। ইতোমধ্যে ভারতের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে অনেক দেশ।
এই যখন পরিস্থিতি তখন ১৮ বছরের বেশি সব ভারতীয়কে টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার স্থানীয় সময় ৪টা থেকে এ কর্মসূচি চালু হবে বলে জানা গেছে। আর তৃতীয় দফা ভ্যাকসিন কার্যক্রম চালু হবে ১ মে থেকে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা