ইয়েমেনে সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত ১৪০
২৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনে সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে গত সপ্তাহে কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় মারিব শহরে তীব্র লড়াইয়ের পর এই হতাহতের ঘটনা ঘটেছে। কৌশলগতভাবে শহরটি দু’পক্ষের কাছেই খুব গুরুত্বপূর্ণ।
কয়েকটি সামরিক সূত্রের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, গত চারদিনের সংঘর্ষে সরকারি বাহিনীর অনুগত প্রায় ৪৭ সেনা নিহত হয়েছেন। ইয়েমেনের শাবাহ প্রদেশ এবং মারিব শহরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ইরান সমর্থিত ৯৩ জন হুথি বিদ্রোহীও নিহত হয়। সরকারি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হয়েছে বলে জানানো হয়। হুথি বিদ্রোহীরা কখনোই হতাহতের খবর প্রকাশ করে না। এবারও তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত ফেব্রুয়ারি থেকে মারিব শহর দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যা সরকারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
নাম প্রকাশ না করার শর্তে সামরিক বাহিনীর এক সদস্য জানিয়েছেন, হুথি বিদ্রোহীরা ক্রমাগত অগ্রসর হচ্ছে এবং শাবাহ প্রদেশের তিন জেলা এবং মারিবের এক জেলা দখলে নিয়েছে।
২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নেওয়ার পরই ইয়েমেনে সংঘাত শুরু হয়। এখনও পর্যন্ত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
বিভাগ : বিশ্ব
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার