করোনার নতুন ধরন শনাক্ত: এশিয়া-ইউরোপ সীমান্তে কড়াকড়ি
২৬ নভেম্বর ২০২১, ০৭:২৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্তের পর সীমান্তে নিয়ন্ত্রণ কড়াকড়ি করেছে বেশ কয়েকটি দেশ। যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান সীমান্তে নিয়ন্ত্রণের বিষয়ে কড়াকড়ি ঘোষণা করেছে এবং দক্ষিণ আফ্রিকা থেকে যেকোনো ধরনের ফ্লাইট বাতিল করেছে।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফ্লাইট বাতিলের বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন। এ সপ্তাহে নতুন করোনার এই ভ্যারিয়েন্ট সম্পর্কে জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তবে তারা বারবারই করোনার এই নতুন ধরন সম্পর্কে শঙ্কা জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে ভালোভাবে জানতে আরো কয়েক সপ্তাহ সময় লেগে যাবে। বিজ্ঞানীরা বলছেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভ্যারিয়েন্ট এটি। এরই মধ্যে এই ভ্যারিয়েন্টের মিউটেশন সংখ্যা অনেক বলে জানা গেছে। আর নতুন এই ভ্যারিয়েন্টটি ভ্যাকসিনবিরোধী কি না এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এরই মধ্যে ভ্যারিয়েন্টটির ১০০ সিকুয়েন্সের খবর পাওয়া গেছে।
দক্ষিণ আফ্রিকা ছাড়াও হংকং, ইসরায়েল ও বতসোয়ানায় করোনার এ ধরন পাওয়া গিয়েছে। করোনার নতুন এ ধরন নিয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলছেন, করোনার এই নতুন ধরনের অন্যান্য দেশে ছড়ানোর সম্ভাবনা প্রবল।
এদিকে নতুন ভ্যারিয়েন্টের ঝুঁকি নিয়ে গ্রিনিচ মান সময় ১১টায় জেনেভায় এক বৈঠকে মিলিত হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র : বিবিসি নিউজ।
বিভাগ : বিশ্ব
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার