তাবলিগ জামাত নিষিদ্ধ করে সতর্কতা জারি করেছে সৌদি আরব
১২ ডিসেম্বর ২০২১, ০৭:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইসলামের প্রধান কেন্দ্রভূমি সৌদি আরব তাবলিগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ করে সতর্কতা জারি করেছে। এরই ধারাবাহিকতায় জুমার নামাজের খুতবায় এ সংগঠন সম্পর্কে মানুষকে সতর্ক করার নির্দেশ দিয়েছেন দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী ডা. আব্দুললতিফ আল শেখ। গত সোমবার (৬ ডিসেম্বর) এক টুইট বার্তায় এ নির্দেশনা জানানো হয়
টুইট বার্তায় এ সংগঠনকে সন্ত্রাসবাদের অন্যতম ‘কেন্দ্র’ উল্লেখকরে এর বিপথগামীতা, বিচ্যুতি ও ভয়াবহতার নানা দিক মুসল্লিদের কাছে তুলে ধরতে বলা হয়। এছাড়াও সংগঠনটির প্রধান ভুলগুলো মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়।
টুইট বার্তায় আরো জানানো হয় যে সৌদি আরবে তাবলিগ ও ‘দাওয়াহ’ গ্রুপ অর্থাৎ ধর্মপ্রচারের পক্ষপাতমূলক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে বিশ্বব্যাপী কার্যক্রম ছড়িয়ে থাকা শত বছরের পুরোনো তাবলিগ জামাতের যাত্রা ভারতের শুরু হয়েছিল। সাধারণ মুসলিমদের মধ্যে ইসলামের নির্দেশনা পালনের উৎসাহ দেওয়াই এ সংগঠনটির প্রধান ও মৌলিক কাজ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই বিভিন্ন দেশের ইসলামিক স্কলাররা সৌদি সরকারের এ সিদ্ধান্তে নিন্দা জানিয়েছেন।
তাবলিগ জামাত ভারতের দেওবন্দভিত্তিক সুন্নি মুসলিমদের ইসলাম প্রচারের সংগঠন। অপরদিকে সৌদি নেতৃবৃন্দ ওয়াহাবি ও আহলে হাদিস মতাদর্শের অনুসারী বলে পরিচিত। ফলে আগ থেকেই সৌদিতে প্রকাশ্যে তাবলিগের কোনো কার্যক্রম ছিল না। তবে এবারই প্রথম তাবলিগ জামাতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলেছে ইসলামের প্রধান কেন্দ্রভূমি দেশটি।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা