ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার আপত্তি
১৬ অক্টোবর ২০২০, ০৬:৩৩ পিএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান মিশেল ব্যাচলেট বলেছেন, ধর্ষণ জঘন্য অপরাধ হলেও তাতে মৃত্যুদণ্ড দেয়া যথাযথ কোনও শাস্তি নয়; যেমনটা বৃহস্পতিবার বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের অধ্যাদেশ এবং প্রথমবার পাঁচজনের মৃত্যুদণ্ডের রায়ের পর এতে আপত্তি জানিয়ে এমন মন্তব্য করেছেন জাতিসংঘের এই কর্মকর্তা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মিশেল ব্যাচলেট এক বিবৃতিতে বলেছেন, যারা এ ধরনের বিভৎস কাজ করে তাদের ওপর কঠোর শাস্তি আরোপ প্ররোচনামূলকও হতে পারে। এর মাধ্যমে আমরা নিজেদের আরও অপরাধ করার সুযোগ তৈরি করে দিতে পারি না।
সম্প্রতি একটি ধর্ষণের ঘটনার পর বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আইন পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে মিশেল ব্যাচলেট বলেন, মৃত্যুদণ্ডের নেপথ্যে যুক্তি হলো যে, এটা ধর্ষণের মাত্রা কমিয়ে আনবে; কিন্তু এমন কোনো প্রমাণ নেই যে, অন্যান্য শাস্তির তুলনায় মৃত্যুদণ্ড কোনও অপরাধের মাত্রা কমিয়ে আনতে পেরেছে।
জাতিসংঘ মানবাধিকার সংস্থার এই প্রধান বলেন, প্রমাণ পাওয়া যাচ্ছে, সর্বোচ্চ শাস্তি নয় দ্রুততার সঙ্গে বিচার কার্যকর করা গেলেই অপরাধের মাত্রা কমে আসে। তিনি জোর দিয়ে বলেন, বেশিরভাগ দেশে মূল সমস্যা হলো- যৌন সহিংসতার শিকার মানুষের অগ্রাধিকারভিত্তিতে আদালতে বিচার পাওয়ার সুযোগ নেই।
২০১২ সালে ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর দলবেঁধে ধর্ষণের দায়ে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন ওই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়টির সংস্থাটির প্রধান এমন মন্তব্য করলেন।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ