ইরানের কাছে ক্ষমা চেয়ে ১০ হাজার মার্কিনির চিঠি!
২৭ জানুয়ারি ২০২০, ০৯:৩২ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ এএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জন্য দুঃখপ্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করে একটি চিঠি পাঠিয়েছে কোড পিংক নামের একটি মার্কিন শান্তিবাদী সংগঠন। এতে যুক্তরাষ্ট্রের অন্তত ১০ হাজার মানুষ সই করেছেন। খবর ইরানি নিউজ সাইট পার্সটুডের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সিদ্ধান্তটিকে কাণ্ডজ্ঞানহীন ও বর্বর উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছে সংগঠনটি।
ইরানের জনগণের উদ্দেশে পাঠানো কোড পিংকের এই চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জনগণ সবসময় শান্তি এবং নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তের জন্য আমরা ক্ষমাপ্রার্থনা করছি। এতে বলা হয়েছে, ট্রাম্পের আগ্রাসন বন্ধের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার চেষ্টা করব আমরা। পাশাপাশি ইরানিদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।
এই চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। আমরা শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে চাই। দয়া করে আপনারা আমাদের বন্ধুত্বের হাতকে গ্রহণ করুন। যারা ঘৃণা এবং অশান্তি বাড়াচ্ছে, তাদের ওপর শান্তিবাদীদের জয় হোক।
যুক্তরাষ্ট্রের এই শান্তিবাদী সংগঠন ইংরেজি ও ফারসি ভাষায় চিঠিটি পাঠিয়েছে। পাশাপাশি এর একটি ভিডিও সংস্করণও পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছে ইরানের এই শীর্ষস্থানীয় নিউজ সাইট।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি