ফেসবুকের নীতিমালা পরিবর্তনের ঘোষণা দিলেন জাকারবার্গ
০৮ জুন ২০২০, ১২:০৯ এএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৩৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ফেসবুকের নীতিমালা পরিবর্তনের ঘোষণা দিয়েছেন এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদকারীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের বিষয়ে ব্যবস্থা না নেয়ায় ব্যাপক নিন্দার মুখে পড়ে ফেসবুক। এরই প্রেক্ষিতে শুক্রবার ফেসবুকের নীতিমালা পুনর্মূল্যায়নের ঘোষণা দিলেন জাকারবার্গ। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের কাছে চিঠি লিখে এ কথা জানিয়েছেন।
গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত হন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড। এর প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ। এ নিয়ে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের উদ্দেশে ফেসবুক ও টুইটারে পোস্ট দেন। সেখানে তিনি বিক্ষোভকারীদের গুলি করার হুমকি দেন।
ট্রাম্পের এই বিতর্কিত পোস্ট সারা দেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ট্রাম্পের ওই পোস্টটি ঢেকে দেয় টুইটার কর্তৃপক্ষ। কিন্তু ট্রাম্পের ওই পোস্টের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ফেসবুক। এমনকি তখন জাকারবার্গ ট্রাম্পের পোস্ট ঢেকে দিতেও অস্বীকার করেন। এ ঘটনায় ব্যাপক নিন্দার মুখে পরেছিলেন ফেসবুক কর্তৃপক্ষ।
শুধু বাইরের লোকজন নয়, প্রধান নির্বাহী জাকারবার্গের এমন বক্তব্যে হতাশ হয়েছিলেন ওই প্রতিষ্ঠানের কর্মীরাও। ট্রাম্পের ওই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় জাকারবার্গের প্রতি ক্ষোভ জানিয়ে অনেক কর্মী তখন কর্মবিরতিও পালন করেছিলেন। এর জের ধরে কিছু কর্মী চাকরি ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন।
এ অবস্থায় ফেসবুকের প্রচলিত নীতিমালা বদলাতে উদ্যোগী হলেন জাকারবার্গ। ফেসবুকের নীতিমালা পুনর্বিবেচনা করার আশ্বাস দিয়ে শুক্রবার তিনি প্রতিষ্ঠানের সব কর্মীর কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানা যায়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা