বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনসহ নিহত ৪
০৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতসহ পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। এরমধ্যে দুর্ঘটনা কবলিত ট্রাক দেখতে এসে রাস্তা পারাপারের সময় অপর একটি ট্রাকের চাপায় একজন নারী পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে শেরপুরের কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ফায়ার সাভিস ও এলাকাবাসী জানায়, বগুড়া থেকে ঢাকাগামী কলাবোঝাই একটির ট্রাকের বগুড়াগামী রডবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো- ট ২২-৮২৬৫) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রডবোঝাই ট্রাকের দুইজন ও কলাবোঝাই ট্রাকের একজন ঘটনাস্থলেই মারা যায়। এসয় ২ জন আহত হন। পরে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে ধাক্কা দিলে আরও ১ জন আহত হয়। পরে আহত অবস্থায় তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাক দেখতে এসে সকাল ৭টার সময় দ্রুতগামী অপর একটি ট্রাকের চাপায় স্থানীয় উলিপুর এলাকার মৃত বুলু মিয়ার স্ত্রী আমেনা বিবি (৫৫) নিহত হন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা