পৃথক সড়ক দুর্ঘটনায় সাভারে ৩ জন নিহত
২০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
সাভার থানার ওসি এএফএম সায়েদ জানান, শুক্রবার ভোরে গেণ্ডা, আমিনবাজার ও মধুমতি মডেল টাউন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম আতিয়ার রহমান, শাহীন আলম ও জীবন বলে জানালেও পুলিশ তাদের ঠিকানা বলতে পারেনি। তাদের মধ্যে জীবন ছিলেন পিকআপ চালক। আতিয়ার রহমান ছিলেন একটি কভার্ড ভ্যানের চালকের সহকারী। আর শাহীন আলম ছিলেন রিকশাযাত্রী।
পুলিশ জানায়, ভোর ৪টার দিকে গেণ্ডা এলাকায় একটি ট্রাক একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন ৩ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহীন আলমকে মৃত ঘোষণা করেন। এছাড়া প্রায় একই সময় আমিনবাজার এলাকায় একটি বিকল ট্রাককে পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দিলে আহত হন কভার্ড ভ্যানের চালক ও সহকারী। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সহকারী আতিয়ারকে মৃত ঘোষণা করেন। এছাড়া মধুমতি মডেল টাউন এলাকায় সড়কের পাশে পিকআপ ভ্যান থামিয়ে রাস্তা পার হয়ে পেট্রোল পাম্পে যাওয়ার পথে গাড়িচাপায় মারা যান পিকআপ ভ্যানের চালক জীবন।
ওসি সায়েদ বলেন, আহতদের মধ্যে একজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সব লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পড়া যানগুলো জব্দ করে থানায় রাখা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা