রংপুরে ট্রেনের বগি দুমড়ে মুচড়ে ১ জন নিহত, আহত ৪০
০৩ অক্টোবর ২০১৯, ০৭:৩৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
রংপুর প্রতিনিধি :
ইঞ্জিন লাগাতে গিয়ে ট্রেনের বগি দুমড়েমুচড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০-৪০ জন ট্রেনযাত্রী। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল সোয়া চারটার দিকে রংপুরের কাউনিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিস জানায়, সান্তাহার থেকে ছেড়ে আসে পঞ্চগড়গামী উত্তরবঙ্গ সেভেনআপ মেইল ট্রেন। ট্রেনটি রংপুরের কাউনিয়া স্টেশনে পৌঁছার পর বিকাল সোয়া ৪টার দিকে চালক ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করছিলেন। কিন্তু ইঞ্জিন পরিবর্তনের সময় অতিরিক্ত গতির কারণে ট্রেনের ১ ও ২ নং বগির মাঝের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে আপেল মাহমুদ (২০) নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত ৩০-৪০ জন যাত্রী। গুরুতর আহত ১৫ জনকে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। তবে, তার নাম পরিচয় জানাতে পারেননি।
রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শামসুজ্জোহা বলেন, গুরুতর আহত ১৫ জনকে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা