বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত ৩
০৮ অক্টোবর ২০১৯, ০২:০৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কায় নারীসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কে নগরকান্দা উপজেলার নাগারদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।
নিহত দুইজন হলেন ফিরোজা বেগম (৩৬) ও লিটন শেখ (৩৫)। তাদের দুইজনের বাড়িই বাগেরহাট। অপরজনের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, ‘গোল্ডেন লাইনের বাসটি বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছিল। নাগারদিয়ায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।’
আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও মকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা