৩ জুন ছুটি মিলছে না সরকারি চাকুরিজীবীদের
৩০ মে ২০১৯, ০২:৫২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে শুধুমাত্র ৩ জুন সোমবার-ই একটি কর্মদিবস। ৩ জুন ছুটি পাওয়া গেলে টানা ৯ দিনের ছুটি হতো এই ঈদে। সরকারি চাকরিজীবীরাও আশা করেছিলেন এদিন ছুটি ঘোষণা করবে সরকার। তবে শেষ পর্যন্ত তা আর হচ্ছে না।
জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে জানান, সরকার ৩ জুন ছুটি দেয়ার পক্ষে নয়। তবে ছুটি না থাকলেও অনেক কর্মকর্তা-কর্মচারী ওইদিন ছুটি নেবেন। ৩ জুন সোমবার ঈদের আগে শেষ কর্মদিবসে অনেকটাই ছুটির আমেজ থাকবে বলে মনে করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে ২০১৬ সালে ঈদুল ফিতরের সময় শবে কদর, সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৯ দিনের ছুটির মধ্যে একদিন অফিস খোলা ছিল। ওই সময় প্রধানমন্ত্রীর নির্দেশে মাঝখানের একদিন ছুটি ঘোষণা করা হয়েছিল। তখন ১ থেকে ৯ জুলাইয়ের মধ্যে শুধুমাত্র ৪ জুলাই ছিল একদিন কর্মদিবস। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটির সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ছুটি ঘোষণা করেছিলেন। তবে ওই বছরের ৪ জুলাইয়ের অফিস ১৬ জুলাই শনিবার করতে হয় সরকারি চাকুরেদের।
এবার রমজান মাস ২৯ দিনে হলে ঈদ হবে ৫ জুন বুধবার আর রমজান ৩০ দিনে শেষ হলে ঈদ হবে ৬ জুন বৃহস্পতিবার। ঈদ যেদিনই হোক এবার ঈদের ছুটি শুরু হবে ৪ জুন থেকেই। ৫ জুন ঈদ হলে ছুটি থাকবে ৪, ৫ ও ৬ জুন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) দু’দিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২ জুন রোববার লাইলাতুল কদরের ছুটি। কদরের ছুটির আগে ৩১ মে ও ১ জুন (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি। ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনের মধ্যে শুরু ৩ জুন সোমবার অফিস খোলা। ঈদুল ফিতর ৬ তারিখে হলে ঈদের ছুটি একদিন বেড়ে ৭ জুন পর্যন্ত হবে। এক্ষেত্রে ঈদের ছুটি হবে ৪, ৫, ৬ ও ৭ জুন। অর্থাৎ ৭ জুনের ঈদের ছুটি পড়বে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি