ডিসিদের নির্দেশনায় পুলিশ কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৮ জুলাই ২০১৯, ০৬:১৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম
টাইমস ডেস্ক ॥
সব জায়গায় ডিসিদের (জেলা প্রশাসক) নির্দেশনায় পুলিশ সব জায়গায় কাজ করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান বিজিবি, আনসারসহ আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় একসঙ্গে বসে কাজ করেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের পঞ্চম দিনের দ্বিতীয় অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের এ অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।
অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ডিসিরা প্রতি বছরই প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে তারা কী ধরনের অসুবিধা ভোগ করছেন এবং কী ধরনের পদক্ষেপ নিলে তারা আরও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারবেন, আজকে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তারা (ডিসিরা) যেগুলো বলেছেন, সবগুলোই যুক্তিসঙ্গত। ইতোমধ্যেই এগুলো আমরা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। যেগুলো বাকি রয়েছে, সেগুলোও আমরা করে ফেলব। প্রধানমন্ত্রীর নির্বাচনী ওয়াদা আমার গ্রাম আমার শহর এবং অন্যান্য কার্যক্রম জেলা প্রশাসকরা করছেন, সেগুলো যেন অব্যাহত রাখেন, সে বিষয়ে বলা হয়েছে।
বিশেষ করে মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্সের কথা বলেছেন, সেই জায়গায় তারা কাজ করবেন। আবার সন্ত্রাস-জঙ্গীবাদ যেভাবে আমরা দমন করে চলেছি, সে বিষয়ে তারা খেয়াল রাখবেন। যাতে করে আবার কোনো সন্ত্রাস, জঙ্গীবাদ, চরমপন্থী- এদের আবির্ভাব না ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ে আমাদের যে অভিযানটা চলছে, এ অভিযানের সঙ্গে সঙ্গে ডিসিদের জনসচেতনতা বাড়ানোর জন্য বলা হয়েছে। এ জন্য তারা স্কুল, ছাত্র-শিক্ষক জনতা সব পেশাজীবীকে এ সংগ্রামে সম্পৃক্ত করবেন , সে আহ্বান রেখেছি।
নারী ও শিশু নির্যাতন নিয়ে কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, আজকে এ বিষয়ে আলোচনা হয়নি। তবে এ বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় কাজ করছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি