সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সরকার আন্তরিক: সেতুমন্ত্রী
২২ আগস্ট ২০১৯, ০৬:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে মন্তব্য করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সরকার আন্তরিক। আইনটি কার্যকর করতে বিধিমালা প্রণয়নের কাজ চলছে। এ লক্ষ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা চলছে। স্বল্পতম সময়ে আইনটি কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দুর্ঘটনারোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে শিগগিরই টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান মন্ত্রী।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃংখলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদন দাখিলকালে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে কমিটির প্রধান সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান প্রতিবেদনটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর হাতে তুলে দেন। এসময় মশিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সড়ক পরিবহন সেক্টরে শৃংখলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গত ১৯ ফেব্রুয়ারি জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভায় একটি কমিটি গঠন করা হয়। কমিটি ১১১টি আশুকরণীয়, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশমালা তৈরি করে।
মন্ত্রী জানান, কমিটির সুপারিশসমূহ আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় উত্থাপন করা হবে। আর দেরি নয়, আমরা দ্রুত বাস্তবায়নকাজ শুরু করতে চাই।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচী, হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ব্যারিস্টার মাহাবুবুর রহমান, এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রধান কাজী মো. সাইফুন নেওয়াজসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার