নতুন বইয়ের সঙ্গে স্কুল ড্রেসের জন্য ২ হাজার টাকা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
খবর বাসস:
আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বইয়ের সঙ্গে স্কুল ড্রেসের জন্য ২ হাজার করে টাকা পাবে বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) কুড়িগ্রামের জেলা প্রশাসন 'স্বপ্নকুঁড়ি' সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
মো. জাকির হোসেন বলেন, আগামী বছরের শুরুর দিন দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেসের জন্য ২ হাজার টাকা করে অনুদান হিসেবে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, "বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মেধাবী জাতী গঠনে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, আজকের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০৪১ সালে যুবক হবে। যারা নেতৃত্ব দেবে উন্নত রাষ্ট্রের।"
তিনি আরও বলেন, "বিদ্যালয়গুলোকে দৃষ্টিনন্দন ও আধুনিকায়ন করা হচ্ছে। আকর্ষণীয় করে সাজানো হচ্ছে ক্লাসরুম। আন্দঘন পরিবেশে পাঠদান নিশ্চিত করতে সরকারের এতোসব আয়োজন। কাজেই সরকারের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে গৃহীত বিভিন্ন প্রকল্পে যারা দুর্নীতি করছেন তারা কেউ মাফ পাবেন না। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। মনে রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন।"
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার