মুজিববর্ষে বাড়তি খরচের কর্মসূচি পরিহারে প্রধানমন্ত্রীর নির্দেশ
০২ মার্চ ২০২০, ০৮:৩৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের অনুষ্ঠানে বাড়তি খরচের কর্মসূচি পরিহারের নির্দেশ দিয়েছেন। সোমবার (২ মার্চ) তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে সেখানে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে নিজ নিজ মন্ত্রণালয়ের একটি কর্মসূচিকে মুজিববর্ষের কর্মসূচি হিসেবে দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী। কোনভাবেই বড় বাজেটের কর্মসূচি তথা বাড়তি খরচের কর্মসূচি পরিহারের নির্দেশ দিয়েছেন তিনি। মুজিববর্ষের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি বাজেট কমিটি গঠন করা হয়েছে জানিয়ে সচিব বলেন, জাতীয় কমিটির অনেক কর্মসূচি বাস্তবায়ন করতে হচ্ছে। মূলত খরচ সমন্বয় করতেই বাজেট কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে দলীয় ব্যানারে কিছু কর্মসূচি নেয়া হয়েছে। সেক্ষেত্রে নির্দেশনা আছে, জাতীয় কমিটির সঙ্গে সমন্বয় করে এসব দলীয় কর্মসূচি পালন করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের আগেকার কর্মসূচিকে মুজিববর্ষের কর্মসূচি দেখানো হচ্ছে জানিয়ে সচিব বলেন, অর্থ মন্ত্রণালয় আগে একটি কর্মসূচি হাতে নিয়েছিল। সেটি হলো যারা অবসর ভাতা পান, তারা যাতে ঘরে বসে নিজের ব্যাংক অ্যাকাউন্টে এটা পেতে পারেন। এই কর্মসূচিটি মুজিববর্ষের কর্মসূচি হিসেবে দেখানো হচ্ছে। এজন্য আলাদা কোন খরচ করা লাগছে না।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ