চাল চোররা পশুর চেয়েও জঘন্য অমানুষ: শ ম রেজাউল করিম
১১ এপ্রিল ২০২০, ০৩:১৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করানো পরিস্থিতিতেও যারা ত্রাণের চাল চুরির সঙ্গে জড়িত তারা পশুর চেয়েও জঘন্য বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, চাল চুরির সঙ্গে যুক্ত অমানুষদের সামাজিকভাবে ঘৃণা করা উচিত, যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। শুক্রবার ত্রাণের চাল চুরি প্রসঙ্গে মিডিয়ার কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী।
করোনাকালীল বিশেষ পরিস্থিতিতেও ত্রাণ আত্মসাতের অভিযোগ ওঠেছে। বিশেষ করে সরকারদলীয় বেশ কিছু রাজনীতিক এবং জনপ্রতিনিধির বিরুদ্ধে ত্রাণের চাল চুরির অভিযোগ এনে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। এরই প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শ ম রেজাউল করিম এসব কথা বলেন।
তিনি বলেন, এমন সময়ে চাল চুরির খবর সত্যিই অবাক করেছে। যারা এসব কাজের সঙ্গে যুক্ত তারা অমানুষ। তারা নরপশুর চেয়েও খারাপ। সরকার দলীয় রাজনীতিকরাই চুরির সঙ্গে যুক্ত এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক বাস্তবতার ধারাবাহিকতায় এমন কিছু ব্যক্তি তৈরি হয়েছে, যাদের কর্মই হচ্ছে কীভাবে অন্যের অধিকার হরণ করা যায়। তবে আমি মনে করি, দুর্নীতিবাজদের কোনো দল নেই। এদের কোনো রাজনীতি থাকতে পারে না। দুনীর্তিই এদের রাজনীতি এবং তারা যেকোনো সরকারের আমলেই সুযোগ খোঁজেন।
প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেয়ার পরেও চুরির ঘটনা ঘটছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা সর্বোচ্চ নির্দেশনা। এরপরেও যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে ছাড় পাবার কোনো সুযোগ নেই। ইতোমধ্যেই চাল চুরির সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। তবে এই অপরাধীদের সামাজিকভাবে বয়কট করে ঘৃণা করা উচিত। যাতে করে অন্যরা লজ্জিত হয়ে শিক্ষা নিতে পারেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ