করোনাভাইরাস: এ পর্যন্ত মৃত্যু ৩৩০৬, আক্রান্ত প্রায় আড়াই লাখ, সুস্থ্য ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন
০৬ আগস্ট ২০২০, ১০:৩৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯৭৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৯ জন। করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৩০৬ জন মারা গেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ।
স্বাস্থ্য বুলেটিনে ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ বিস্তারিত তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৮৯টি। পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৮টি। এখন পর্যন্ত ১২ লাখ ২৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৬১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৭ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ২ হাজার ৬০৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭০০ জন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহে ১ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩০ জন এবং ৯ জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৯ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৭ লাখ ১১ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ২১ লাখ ৭৩ হাজারের বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ