স্বামী রিফাত হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল মিন্নি: পুলিশ সুপার, বরগুনা
১৮ জুলাই ২০১৯, ০৫:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানিয়েছেন, মিন্নি রিমান্ডে বলেছেন, রিফাতকে শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি।
বুধবার মিন্নি আদালতে বলেছিলেন, হত্যাকাণ্ডের সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। তিনি তার স্বামী হত্যার বিচার চান। যদিও সেদিন আদালতে তার পক্ষে কোন আইনজীবী ছিলেন না। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন গণমাধ্যমকে বলেছেন, তার মেয়ের পক্ষে লড়তে কোন আইনজীবী রাজি হননি।
পুলিশ সুপার মো. মারুফ হোসেন আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দিনভর মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরদিন বুধবার রিমান্ড মঞ্জুরের পর পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদ করছে। মিন্নি স্বামী রিফাত হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল।
এদিকে, রিফাত শরীফ হত্যা মামলার তৃতীয় আসামি রিশান ফারাজীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে কোথা থেকে রিশানকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ। রিশান বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে এবং এই মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীর ছোট ভাই।
রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী মিন্নিসহ এখন পর্যন্ত ১৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে ১০ জন রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়াও এ মামলার চারজন অভিযুক্ত রিমান্ডে রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা