ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমে স্থগিতাদেশ
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ নির্দেশনা দেন আদালত। একইসঙ্গে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেন কমিটি গঠন করা হলো, তা জানতে চেয়েছেন আদালত। আগামী সাতদিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ১২ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ছাত্রদলের আগের কমিটিতে ধর্ম বিষয়ক সহসম্পাদক আমান উল্লাহ কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলা করলে ওই আদেশ দেন আদালত।
তারপরও গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হঠাৎ করেই ছাত্রদলের কাউন্সিলর, প্রার্থী ও নেতা-কর্মীরা বিএনপির নয়াপল্টন অফিসের সামনে জড়ো হতে থাকেন। বিকেল পাঁচটার পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউন্সিলর, প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে বৈঠক করেন। সে বৈঠক থেকেই মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় রাতেই কাউন্সিল করার সিদ্ধান্ত হয়।
ওই কাউন্সিলে সভাপতি হন ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ইকবাল হোসেন শ্যামল।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা