বাংলাদেশে বছরে গড়ে ১০ হাজার মানুষ আত্মহত্যা করে
১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আজ ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৮ লাখ নারী-পুরুষ আত্মহত্যা করে।
এ বিষয়ে বাংলাদেশে কাজ করছে এমন মানবাধিকার সংগঠন ও এনজিওর দেয়া তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর গড়ে ১০ হাজারেরও বেশি নারী-পুরুষ আত্মহত্যা করছেন। প্রতিদিন বিভিন্ন বয়সী প্রায় ২৮ জন মানুষ মারা যাচ্ছে আত্মহত্যার মাধ্যমে। যার মধ্যে বেশি ঝুঁকিতে রয়েছে ঝিনাইদহ। পরিবার ও সমাজের মানুষের সহোযোগিতামূলক মনোভাব না পেলে এর প্রবণতা আরো বাড়বে বলে মনে করেন মনোবিজ্ঞানীরা।
সব বাধা-বিপত্তি ও সমস্যাকে উপেক্ষা করে বেঁচে থাকতে চায় মানুষ। পৃথিবীতে অনেক নারী পুরুষই আছেন যারা শুধু বেঁচে থাকার জন্যই সারাজীবন সংগ্রাম করেন। বেঁচে থাকার মোহ-মায়া ত্যাগ করে এই পৃথিবীকে এক নিমেষেই না করে দেয়াটা খুব সহজ কাজ নয়। তবুও অনেকেই স্বেচ্ছায় মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করে; ত্যাগ করে থাকে পৃথিবীর মায়া। যাকে আমরা বলি আত্মহত্যা।
আত্মহত্যার কারণে সমাজের গতিশীলতায় বাধার সৃষ্টি হয় এমনটাই মনে করেন সমাজ বিজ্ঞানী ড. নেহাল করিম।
আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার পাশাপাশি মনের বিষন্নতাকে শনাক্ত করে যথাযথ চিকিৎসা দিতে হবে বলে জানান মনোবিজ্ঞানীরা।
শুধু ১০ সেপ্টেম্বরই নয় প্রতিদিনই হওয়া উচিত আত্মহত্যা প্রতিরোধ দিবস; এমনটাই মনে করেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার