উত্তর সরবরাহের দায়ে ৫ মাদ্রাসা শিক্ষককে দুই বছরের কারাদণ্ড
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষার্থীদের নৈর্ব্যক্তিকের উত্তর সরবরাহের দায়ে পাঁচ শিক্ষককে ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আশুগঞ্জ ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার এ কারাদণ্ডাদেশ দেন। এদিন মাদরাসার কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা ছিল।
দণ্ডিতরা হলেন, উপজেলার চরচারতলা ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী সুপার মো. মাজহারুল ইসলাম, একই মাদরাসার সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, খোলাপাড়া ওমেদ আলী শাহ দাখিল মাদরাসার সহকারী সুপার মো. মহিউদ্দিন, তালশহর করিমিয়া ফাজিল মাদরাসার প্রভাষক কবির হোসেন ও সরাইল উপজেলার পানিস্বর মাদেনিয়া গাউছিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার আব্বাস আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র সচিবের পাশের রুমে দণ্ডপ্রাপ্ত পাঁচ শিক্ষক নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর লিখছিলেন পরীক্ষার্থীদের সরবরাহ করার জন্য। এ ঘটনায় ধরা পড়ার পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. নাজিমুল হায়দার প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। ইউএনও মো. নাজিমুল হায়দার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি