বেড়াতে গিয়ে মাদক সেবন: দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে বেড়াতে আসা ঢাকার দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গেছেন। গত রবিবার তাঁদের একজন মারা গেছেন কক্সবাজারে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার মারা গেছেন রাজধানী ঢাকায়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজাহান কবির জানান, আবির রহমান রুমি (২৪) ও তার বন্ধু মোহাম্মদ আরেফিন (২৫) নামের দুই ছাত্র গত দু’দিনে মারা গেছেন। তারা দুই জনই কক্সবাজার বেড়াতে এসেছিলেন।
ওসি শাহজাহান কবির জানান, তারা চার বন্ধু গত শুক্রবার কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। সাগরপাড়ের একটি হোটেলে কক্ষ ভাড়া নিয়ে তারা মাদক সেবন করেন। শনিবার ৪ জনই অসুস্থ হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান। রবিবার দুপুরে আবির রহমান রুমি কক্সবাজার সদর হাসপাতালে মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় মোহাম্মদ আরেফিন এবং তার আরেক বন্ধুকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সোমবার ভোরে আরেফিনও মারা যান। তাদের অপর বন্ধু মুনতাসির তাহামিদ নিসর্গকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাসুম খান জানান, কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিত্সকগণ জানিয়েছেন, মাদকের কারনে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি