বাড়ি ফিরতে শুরু করেছেন চীন ফেরত বাংলাদেশিরা
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দুই সপ্তাহ আশকোনার হজ ক্যাম্পে পর্যবেক্ষণ শেষে চীনের উহান থেকে দেশে ফেরা ৩১২ বাংলাদেশি বাড়ি ফিরতে শুরু করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টা থেকে তারা হাজ ক্যাম্প ছাড়তে শুরু করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার ২১২ জন ফিরবেন। বাকি ১০০ জন রবিবার (১৬ ফেব্রুয়ারি) হাজ ক্যাম্প ছাড়বেন।
এতোদিন স্বজনরা তাদের সঙ্গে দেখা করতে পারেননি। তাদের সেই অপেক্ষার সময় এখন শেষ হতে চলেছে। তাদের নিয়ে যেতে আশকোনায় অপেক্ষা করছে বিআরটিসির তিনটি বাস। শনিবার শেষ বারের মতো স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের সবাইকে স্বাস্থ্য সনদ এবং সংবর্ধনা দেওয়া হয়। সব অনুষ্ঠানিকতা শেষে তারা স্বজনদের সঙ্গে বাড়ি ফিরে যেতে পারবেন।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর বলেন, তারা রাতে একসঙ্গে ডিনার করবেন। সবাই হয়ত আজ যেতে পারবেন না। কেউ আজকে যাবেন, বাকিরা কাল সকালে যাবেন।
গত ১ ফেব্রুয়ারি একটি বিশেষ বিমানে করে ৩১২ জনকে চীনের উহান থেকে ফিরিয়ে আনার পর এই হজক্যাম্পেই তাদের ৩০১ জনকে ‘কোয়ারেন্টিনে’ রাখা হয়। বাকি ১১ জনকে রাখা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি