ওমানে বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বাড়াতে স্পিকারের আহ্বান
১১ মার্চ ২০২০, ০৮:৫৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ওমানে বসবাসরত বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সকল অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বুধবার (১১ মার্চ) বিকেলে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত মি. তাইয়্যিব সেলিম আল আলাভির সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি।
সংসদ সচিবালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা ব্যবসা-বাণিজ্য, সংসদীয় রীতি-পদ্ধতি, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং কৃষি, শিক্ষা ও বিদ্যুৎ খাতে উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
এ সময় স্পিকার বলেন, ওমান বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ-ওমান সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় হতে পারে। পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে সংসদ সদস্যগণ অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে ওমান বাংলাদেশের সহযোগিতা করায় ওমানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
ওমানের রাষ্ট্রদূত তাইয়্যিব সেলিম আল আলাভি বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশের জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন এসেছে।
রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ওমানের রাষ্ট্রদূত বলেন, ওমান সরকার তাদের আশ্রয়ের জন্য বিদ্যুৎ, পানিসহ সকল সুবিধাদি দিয়ে ৮ হাজার শেল্টারের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি অন্যান্য সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি