৩২৩ ইউপি নির্বাচনের তফসিল ৩ মার্চ, ভোটগ্রহণ ১১ এপ্রিল
০১ মার্চ ২০২১, ১১:৪৫ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৩ মার্চ দেশের মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর (ইইউপি) নির্বাচন শুরুর লক্ষ্যে প্রথম ধাপের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রথম ধাপে ভোট হচ্ছে ৩২৩ ইউপিতে। রোববার (২৮ ফেব্রুয়ারি) ইসি সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৩ মার্চ ৭৭ তম কমিশন বৈঠক শেষে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ১১ মার্চ নির্বাচনের তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
এর আগে ইসি সচিব জানিয়েছিলেন, ২০ জেলার ৬৩টি উপজেলার ৩২৩টি ইউপির মধ্যে ৪১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। অন্যগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। কেননা ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা চূড়ান্ত করার পর হবে তফসিল। এবারও গতবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বর্তমানে দেশে ইউপির সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। সবশেষ ২০১৬ সালে ছয় ধাপে ৪ হাজারের বেশি ইউপিতে ভোট করেছিল ইসি। সে সময় ২২ মার্চ ৭৫২টি, ৩১ মার্চ ৬৮৪টি, ২৩ এপ্রিল ৬৮৫টি, ৭ মে ৭৪৩টি, ২৮ মে ৭৩৩টি এবং ৪ জুন ৭২৪টি ইউপিতে অর্থাৎ ছয় ধাপে মোট ৪ হাজার ৩২১টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। বাকি ১৬২ টিতে অন্য সময়ে ভোট হয়েছে।
নির্বাচনের আইন অনুযায়ী, ইউপিতে নির্বাচন করতে হয় আগের নির্বাচন থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে। আর পরিষদের মেয়াদ হচ্ছে নির্বাচনের পর প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। সেই অর্থে এবার প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন আইনের নির্ধারিত সময়ের পর হচ্ছে। কারণ ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ২ মার্চ। এক্ষেত্রে আইটি জটিলতা এড়াতে করোনা মহামারির সুযোগ নিয়ে ভোট কিছুটা পিছিয়ে দিয়েছে ইসি।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার