বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর নরসিংদীর কৃতি সন্তান মো. খোরশেদ আলম আর নেই
২৮ জুলাই ২০২১, ০৭:৪১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর (২০ ডিসেম্বর ১৯৯২ - ২১ নভেম্বর ১৯৯৬) ও ভাষা সৈনিক, নরসিংদীর কৃতি সন্তান মো. খোরশেদ আলম আর বেঁচে নেই। তিনি বুধবার (২৮ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত রোগে মারা গেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন ও টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি একজন ভাষাসৈনিক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। খোরশেদ আলম ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নিউ ইংল্যান্ড প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে স্বাধীনতাযুদ্ধের পক্ষে কাজ করেন।
১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করে খোরশেদ আলম পেশাগত জীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম, ময়মনসিংহ ও পাবনার জেলা প্রশাসক ছিলেন। এ ছাড়া তথ্য, স্থানীয় সরকার, যোগাযোগ, শিল্প, বাণিজ্য ও অর্থসচিব এবং তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে যোগদানের আগে তিনি মুখ্য অর্থসচিবের দায়িত্ব পালন করেন।
১৯৩৫ সালের ১৫ জানুয়ারি নরসিংদীর রায়পুরার রামনগরে জন্মগ্রহণ করেন খোরশেদ আলম। পেশাগত জীবনে তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। তিনিই প্রথম বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি কমিটি গঠন ও পরিচালনা করেন। আর্থিক খাত কর্মসূচির আওতায় তিনি আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
খোরশেদ আলমের মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির গভীর শোক প্রকাশ করে বলেন, স্বদেশি চেতনায় সমৃদ্ধ, সততা, দক্ষতা ও অনন্য হৃদয়ের অধিকারী খোরশেদ আলম আর্থিক খাতের কর্ণধার হিসেবে এ দেশে অনন্য ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি স্ত্রী, চার পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকসহ সমগ্র ব্যাংক পরিবার গভীর শোক প্রকাশ করছে। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার