অপুষ্টি মানব সম্পদ উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে: স্থানীয় সরকার মন্ত্রী
১০ মে ২০২৩, ০৫:৪৫ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, মানবসম্পদ উন্নয়ন ব্যতীত কোন জাতি উন্নত হতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় মানবসম্পদ উন্নয়ন অপরিহার্য। কিন্তু অপুষ্টি যেকোনো দেশের মানব সম্পদ উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেজন্য পুষ্টি সচেতনতা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।
তিনি আজ বুধবার তেজগাঁওতে দৈনিক সমকাল পত্রিকার সভাকক্ষে রাইট টু গ্রো ও কিংডম অফ নেদারল্যান্ডসের সহযোগিতায় "শিশুর অপুষ্টি দূরীকরণে স্থানীয় সরকারের (ইউ.পি.) বাজেট যেমন চাই" শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা ব্যতীত দেশের উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে সবাইকে একসাথে পুষ্টি সচেতনতাকে সামাজিক আন্দোলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, স্থানীয় সরকার শক্তিশালী না হলে জাতির পিতার স্বপ্ন পূরণ হবে না। প্রান্তিক মানুষের ক্ষমতায়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরো জোরদার ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুষ্টি, সুস্বাস্থ্য, স্যানিটেশন ও সামাজিক সুরক্ষা বজায় রাখতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আরো কার্যকরী ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের মহাপরিচালক হাসান শাহরিয়ার কবির, দৈনিক সমকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ, নেদারল্যান্ড এম্বাসির সিনিয়র পলিসি এডভাইজার ওসমান হারুনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল নিউট্রিশন এন্ড ফুড সিকিউরিটি বিভাগের অধ্যাপক নাজমা শাহীন, ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ রিয়াজ, দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি