বাঞ্ছারামপুরে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫। শনিবার (১৮ জানুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের ইমামনগর জামিয়া ইসলামিয়ার (কওমি মাদরাসা) উদ্যোগে এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহাণকারীদের মধ্য থেকে বিজয়ীদেরকে নগদ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় থেকে জোন ভিত্তিক ১২ শতাধিক হাফেজ, মাওলানা, মুফতি ও মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। তিনটি গ্রুপে ভাগ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হয়। হাফেজ, মাওলানা, মুফতি,মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি, উস্তাযুল হুফ্ফাজ শায়েখ ক্বারী আব্দুল হক্ব। বিশেষ অতিথি ছিলেন শায়েখ ক্বারী নাজমুল হাসান।
পবিত্র এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানি দেখতে প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা