বিদেশী পিস্তল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৩ আগস্ট ২০১৯, ০৮:০৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
একটি বিদেশী পিস্তল ও ২০০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন কুট্টি (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত সোমবার (১২ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুরস্থ কোনাপাড়া রেললাইন তাকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জের মাদকের ডিলার ও প্রায় ডজন খানেক মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন কুট্টি (৩৬) আইন শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাকে গ্রেফতারে ইতোপূর্বে র্যাব বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে।
র্যাব ১১ এর অপারেশন অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুট্টির দেয়া স্বীকারোক্তির তথ্যের ভিত্তিতে র্যাব জানায়, প্রায় ১৫ বছর ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। সোনারগাঁ থানাধীন নানাকি এলাকায় তার একটি গোপন বাড়ি রয়েছে। সেখানে সে অবৈধ মাদকদ্রব্য মজুদ রাখে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতারকৃত কুট্টি’কে নিয়ে রাত আনুমানিক ১১টায় সোনারগাঁ থানাধীন নানাকি গ্রামে তার গোপন বাড়িতে তল্লশীকালে ২০০ পিস ইয়াবা ও ০২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ ০১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন কুট্টি প্রথম দিকে হেরোইন বিক্রি করলেও পরে পাইকারী হারে ইয়াবা বিক্রি করতো। বক্সবাজার থেকে ইয়াবার চালান এনে সিদ্ধিরগঞ্জ ও আশেপাশের এলাকায় খুচরা মাদক বিক্রেতাদের ইয়াবা সরবরাহ করে সে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ০১টি খুন ও ০৮ টি মাদক মামলা রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি