পোশাক শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ওপেক্স অ্যান্ড সিনহা নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে বেতন-ভাতা, মাতৃত্বকালীন ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে শ্রমিকেরা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে কাচঁপুর শিল্প পুলিশ ও সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকরা জানান, কাঁচপুর এলাকায় অবস্থিত ওপেক্স অ্যান্ড সিনহা তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন, মাতৃত্বকালীন ছুটির টাকা, শ্রমিক ছাঁটাইয়ের টাকার দাবিতে রোববার সকালে কাজে যোগ না দিয়ে একত্র হয়ে ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সোনারগাঁ থানার পুলিশ ও কাঁচপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা টিয়ারশেল ও জলকামান ছুড়লে কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। এতে শ্রমিক-পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার বশির জানান, শ্রমিকেরা তাদের কিছু দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশতাধিক টিয়ার শেল ও ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেটে অন্তত ২০ জন শ্রমিক ও ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তবে দুপুর ১২টার দিকে শ্রমিকদের শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি