নাছিমা বেগম মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিযুক্ত
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগমকে নিয়োগ দেয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে। একই সঙ্গে কমিশনে একজন সার্বক্ষণিক সদস্য এবং পাঁচজন অবৈতনিক সদস্য নিয়োগ দেওয়া হয়।
প্রেসিডেন্টের অনুমোদনক্রমে গত রোববার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া কমিশনের সদস্যরা হলেন- সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদ (সার্বক্ষণিক), অ্যাডভোকেট তৌফিকা আফতাব, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান এবং সাবেক সচিব ড. নমিতা হালদার। তিন বছর মেয়াদে নবনিযুক্ত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির মর্যাদায় বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। অবৈতনিক সদস্যরা কমিশনের সভায় যোগদানসহ অন্যান্য দায়িত্ব সম্পাদনের জন্য কমিশনের নির্ধারিত হারে সম্মানী ও ভাতা পাবেন।
নাছিমা বেগম সর্বশেষ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। এর আগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গত ২ আগস্ট কাজী রিয়াজুল হকের তিন বছরের মেয়াদ শেষ হওয়ায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদটি শুন্য হয়। এরপর গত ১৯ সেপ্টেম্বর কমিশনের চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির বৈঠকে ওই তালিকা চূড়ান্ত করা হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাছাই কমিটির প্রধান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি