বাংলাদেশের উন্নয়নকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে রোহিঙ্গা সঙ্কট: প্রধানমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে বাস্তচ্যুত হয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশের জন্য সমস্যা । এ সঙ্কট সৃষ্টি করেছে মিয়ানমার। দেশটির অসহযোগিতার কারণে সৃষ্ট রোহিঙ্গা সঙ্কট এখন বাংলাদেশের উন্নয়নকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। রোহিঙ্গা সমস্যার সমাধানও করতে হবে সেখানেই।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার জাতিসংঘে মার্কিন থিংক ট্যাংক ‘কাউন্সিল অন ফরেইন রিলেশনস’ আয়োজিত ‘এ কনভারসেশন উইথ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমানরকে বাধ্য করার ব্যবস্থা নিতে হবে বিশ্ব সম্প্রদায়কে। এজন্য তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সঙ্কট এখন বাংলাদেশের জন্য উদ্বেগজনক ও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পিত নৃশংসতার মধ্য দিয়ে মিয়ানমার সরকার রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা সংখ্যালঘুদের নিধন করছে। সহিংসতা ও নৃশংসতা থেকে রক্ষা পেতে রোহিঙ্গারা দেশ ছেড়ে পালিয়েছে এসেছে। বিষয়টি মানবিক হওয়ায় আমরা তাদের আশ্রয় দিয়েছিলাম। বাংলাদেশ দ্রুত ও শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান চায়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সাধ্যমত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও যুক্তরাষ্ট্র এ বিষয়ে বাংলাদেশকে বিশেষভাবে সহায়তা করছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার