বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের অভিযোগে ২৩ ভারতীয় জেলে আটক
০৪ অক্টোবর ২০১৯, ০৯:২৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম
মোংলা প্রতিনিধি:
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ২৩ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এসময় দুটি ফিশিং ট্রলার জব্দ করা হয়। শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক জেলেদের বিরুদ্ধে নৌবাহিনীর পক্ষ থেকে এসএম ভূঁইয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
আটক ব্যক্তিরা হলেন- হরিরঞ্জন, সুকুমার দাস, শ্রীমন্ত দাস, নিরোদ দাস, বিশ্বজিত সাহা, অল পুরকাইত, গুরুপদ জানা, তপন পুরকাইত, বিজয় দাস, নিরঞ্জন দাস, প্রণব মণ্ডল, আপান্না, কালিপদ সামন্ত, কার্তিক জেনা, দুদ কুমার ভুইয়া, আভি, পাওলিয়া, নারী সাম্মা, দানিয়া, রামু, রাম, আপ্পানা। এসব জেলেদের বাড়ি ভারতের কলকাতার চব্বিশ পরগনা ও বিজয়নগর এলাকায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের সময় নৌবাহিনী দুটি ট্রলারসহ ২৩ জেলেকে আটক করে। আটক জেলেদের শুক্রবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এর আগে ১ অক্টোবর একটি ফিশিং ট্রলারসহ ১৫ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার